Ad
x

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   প্রিন্ট   ৪১৯ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস। গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রহিম টেক্সটাইল : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ০১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৫ টাকা ৯৭ পয়সা।

ইস্টার্ন লুব্রিক্যান্টস : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল এক টাকা ৪৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৮৭ টাকা ৭৭ পয়সা।

মালেক স্পিনিং : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫০ টাকা ১২ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com