নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ০১ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৭৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ৩১ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় এই ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড : এসএমই প্ল্যাটপমের কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য১২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৪ টাকা ৬২ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৫০ পয়সা।
আগামী ২৮ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।
বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ; কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৫ টাকা ৪৫ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২ টাকা ১৭ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
এসআলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৫৫ পয়সা।
আগামী ২৩ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
Posted ১২:১২ পূর্বাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com