সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানির লেনদেন শুরু

রবিবার, ০৬ জুন ২০২১   প্রিন্ট   ৫০২ বার পঠিত

৩ কোম্পানির লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ৭ জুন শুরু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আজ এই তিন কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে এর আগে ২ ও ৩ জুন স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে এ ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী লিমিটেড : গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক।

সর্বশেষ হিসাববছরের সহযোগী কোম্পানির আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ১৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৯১ পয়সা।

আগামী ৭ জুলাই, বুধবার সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এক্সিম ব্যাংক লিমিটেড : গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ ও বাকী আড়াই শতাংশ স্টক ডিভিডেন্ড।

সর্বশেষ হিসাববছরের সহযোগী কোম্পানির আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬৯ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৬৬ পয়সা।

আগামী ২৯ জুন, মঙ্গলবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। এর মধ্যে ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টক। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ৫০ পয়সা।

এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ১ টাকা ৪৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com