Ad
x

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৩৫ বার পঠিত

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানি ৩টি হলো- ওয়াটা কেমিক্যাল, বিডি সার্ভিসেস লিমিটেড ও পদ্মা অয়েল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ টাকা ৫৮ পয়সা।

আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ২৪ টাকা ৪৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০৩ টাকা ৪৬ পয়সা।

আগামী ৬ জানুয়ারি ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ওয়াটা কেমিক্যাল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩ পয়সা।

যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ১০ পয়সা।

৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৫১ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

বিডি সার্ভিসেস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছিল।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩৪ টাকা ২৭ পয়সা।

 

 

Facebook Comments Box

Posted ০৩:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com