নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২১০ বার পঠিত
রেকর্ড ডেটের কারণে আগামী ২২ অক্টোবর ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস এবং বিডি বিল্ডিং সিস্টেমস।
বিবিএস ক্যাবলস লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৬ পয়সা।
আগের অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৮১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৯ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।
নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮০ পয়সা।
আগের অর্থবছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
বিডি বিল্ডিং সিস্টেমস : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সা।
‘নো ডিভিডেন্ড’ অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্ভর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
Posted ০১:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com