|

Advertisement
×

৩ দিন বন্ধ শেয়ারবাজার

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৪৬ বার পঠিত

৩ দিন বন্ধ শেয়ারবাজার

দেশের উভয় শেয়ারবাজারে তিন দিন লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৩১ ডিসেম্বর, ২০২০- ২ জানুয়ারি, ২০২১ পর্যন্ত বাজার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকের সাথে শেয়ারবাজারের সম্পর্ক থাকায় সেদিন বাজারে লেনদেন বন্ধ থাকবে। এছাড়া পরের দু দিন শুক্রবার ও শনিবার যথানিয়মে সাপ্তাহিক ছুটি থাকার কারণে বন্ধ থাকবে। এতে টানা তিন দিন লেনদেন বন্ধ থাকবে শেয়ারবাজারে।

উল্লেখ্য, ব্যাংক হলিডে উপলক্ষে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও স্টক এক্সচেঞ্জের অফিস চালু থাকবে এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া শুক্রবার ও শনিবার লেনদেনসহ স্টক এক্সচেঞ্জের অফিস বন্ধ থাকবে।

Facebook Comments Box

Posted ০২:৩৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com