সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২২২ বার পঠিত

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য এই ৪ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো- কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৪০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৩১পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১০ টাকা ৩৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ৪৬ পয়সা।

আগামী ১০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ২ টাকা ১৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৩০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩০ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ০৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ১০ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৩২ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

 

 

Facebook Comments Box

Posted ১২:০১ অপরাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com