|

Advertisement
×

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ৩৩০ বার পঠিত

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৯ পয়সা।

আগামী ১৪ জুলাই ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুন।

অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশও ৬ শতাংশ স্টক।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ১০ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮১ পয়সায়।

আগামী ১৯ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তবে ৩১ ডিসেম্বর, ২০২১,৩১ ডিসেম্বর, ২০২১, ৩১ ডিসেম্বর, ২০২২ ও ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে কোম্পানিটি।

আগামী ২৯ জুন আলোচ্য চার বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৯৮ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫০ পয়সা, যা আগের বছর ২ টাকা ২০ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ১৭ পয়সায়।

আগামী ২৫ জুন ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২০ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com