বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির বোনাস শেয়ার জমা

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫১১ বার পঠিত

৪ কোম্পানির বোনাস শেয়ার জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট, ইভিন্স টেক্সটাইল, ইফাদ অটোস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো ৩০ জুন,২০২০ ও ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ বৃহস্পতিবার ৭ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে সামিট অ্যালায়েন্স ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ বোনাস। অন্যদিকে ইভিন্স টেক্সটাইল ৫ শতাংশ বোনাস এবং ইফাদ অটোস ১১ শতাংশ লভ্যাংশের মধ্যে ২ শতাংশ বোনাস দিয়েছে।

এছাড়া ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com