Ad
x

৫ কোম্পানির এজিএম চলতি সপ্তাহে

শনিবার, ১৮ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৫ বার পঠিত

৫ কোম্পানির এজিএম চলতি সপ্তাহে

ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- রূপালী ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা সিকিউরিটিস পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক। নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো- ১৯ জুলাই : এদিন বেলা ১১টায় জনতা ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানি ২টির জনতা ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অপর কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০ জুলাই : এদিন বেলা ১১টায় ঢাকা ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২৩ জুলাই : এদিন বেলা ১১টায় লঙ্কাবাংলা সিকিউরিটিস পিএলসির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এছাড়াও বেলা সাড়ে ১১টায় সাউথইস্ট ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Facebook Comments Box

Posted ০৬:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com