শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৩৯ বার পঠিত

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামী ১২ নভেম্বর ৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, রেনেটা. আরএন স্পিনিং এবং বিডি ল্যাম্পস।

রেনেটা লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ২১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ফার কেমিক্যাল লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১২পয়সা। আগের দুই বছরে কোম্পানিটি লোকসান ছিল ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সায়।

আগামী ২১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

লিবরা ইনফিউশন লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৮০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর মধ্যে ৫০ শতাংশ বোনাস ও ৩০ শতাংশ ক্যাশ।

তবে ক্যাশ ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডাদের জন্য ঘোষণা করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৭৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিডি ল্যাম্পস লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১০ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি ৮ টাকা ২০ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮২ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

আর এন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৮ পয়সা। আগের দুই বছরে কোম্পানিটি লোকসান ছিল ০৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ০২ পয়সায় দায়।

আগামী ২১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

 

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৩:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com