মঙ্গলবার ২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বুধবার, ১৫ জুলাই ২০২০   প্রিন্ট   ৬৭৮ বার পঠিত

৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড, কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, মাইডাস ফাইন্যান্স লিমিটেড এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫৬ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৭৮ পয়সা।

এছাড়া কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময় ছিল ১৫ পয়সা।

ছয় মাসে (জানুয়ারি-জুন,২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময় ছিল ৯১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০  টাকা ৩৩ পয়সা।

প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৬১ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৯১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬০ পয়সা।

কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড : গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৬ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৬ পয়সা।

গ্রামীণফোন লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২০ তারিখে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের বৈঠকে সর্বশেষ প্রান্তিকসহ চলতি হিসাববছরের প্রথমার্ধের (জানুয়ারি’২০-জুন’২০) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৩ টাকা ৩০ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১৩ টাকা ৩৭ পয়সা।
আলোচিত সময়ে শেয়ার প্রতি নিট ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২০ টাকা ৯৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ছিল ৩৭ টাকা ৭০ পয়সা।

মাইডাস ফাইন্যান্স লিমিটেড : গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩০ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৬৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৫০ পয়সা।

জেনেক্স ইনফোসিস লিমিটেড : ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৮১ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ঊচঝ) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৬২ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ১৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৪৪ পয়সা।

আরও পড়ুন……..

৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

Facebook Comments Box

Posted ১২:০১ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com