নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৫১৯ বার পঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃতে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। তার ইতিবাচক সিদ্ধান্তে দেশের শেয়ারবাজার তালিকাভুক্ত ৩৬২ কোম্পানির মধ্যে মাত্র ৭টির শেয়ার ও ইউনিট দর এখন ফ্লোর প্রাইসে (দর কমার সর্বনিম্ন সীমা) অবস্থান করছে।
ডিএসইর তথ্য অনুযায়ী তালিকাভুক্ত ৩৬২টি কোম্পানির মধ্যে ৩৫৩টির দর ফ্লোর প্রাইসের উপরে উঠে এসেছে। আর বিনিয়োগকারীদের অনিহা বা আগ্রহের অভাবে ৭টির দর ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এছাড়া লেনদেন না হওয়ার কারনে সঙ্গতভাবেই পিপলস লিজিং ও বিডি সার্ভিসেসের শেয়ার দর ফ্লোর প্রাইসে রয়েছে।
এই ২ কোম্পানির মধ্যে পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন স্থগিত করে রেখেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আর বিডি সার্ভিসেসের শেয়ারহোল্ডারদের অনিচ্ছার কারনে কয়েক বছর ধরে বন্ধ রয়েছে কোম্পানিটির শেয়ার লেনদেন। যাতে এ শেয়ার দুটির দর বৃদ্ধির মাধ্যমে ফ্লোর প্রাইসের উপরে উঠার সুযোগ নেই।
একসময় ফ্লোর প্রাইস নিয়ে একটি পক্ষ তীব্র সমালোচনা করতো। তবে সেই ফ্লোর প্রাইসের মধ্য দিয়েই শেয়ারবাজার গতি ফিরে পেয়েছে। লেনদেন নিয়মিত হাজার কোটির উপরে হচ্ছে। এছাড়া ডিএসইএক্স মূল্যসূচক ৪ হাজার থেকে ৫ হাজারের উপরে উঠে এসেছে।
ফ্লোর প্রাইসে থাকা কোম্পানিগুলোর মধ্যে- আমান ফিড ২৬.৮০ টাকা, বিডি সার্ভিসেস ৫.২০ টাকা, কোহিনুর কেমিক্যাল ৪৭২.৮০ টাকা, এমএল ডাইং ৫০ টাকা, পিপলস লিজিং ৩ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৮৮.৩০ টাকা, সী পার্ল বীচ রিসোর্ট ৭৯.১০ টাকা, এসকে ট্রিমস ৬২.২০ টাকা এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ডের ৪.৭০ টাকা।
Posted ০৬:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com