সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২১ শের চেতনাই স্বাধীনতা আন্দোলনে বিজয় লাভ : দুদক চেয়ারম্যান

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ২৯০ বার পঠিত

২১ শের চেতনাই স্বাধীনতা আন্দোলনে বিজয় লাভ : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো.মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ২১ শের চেতনা থেকেই স্বাধীনতা আন্দোলনে চূড়ান্ত বিজয় লাভ করেছে। তিনি বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ৫২ এর ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে যুক্ত হয়েছিল বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ৬ দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় লাভ।
দুদক চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বাংলা ভাষায় প্রণয়ন করে বাংলা ভাষার উচ্চ মর্যাদার স্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। ভাষার জন্য প্রাণ দেয়া জাতি হিসেবে আমারা গর্বিত। বাংলা ভাষার যথাযথ মর্যাদা রক্ষা কারাটাই আমাদের সবার প্রত্যাশা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদকের চেয়ারম্যান বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ১৯৫২ সারে ২১শে ফেব্রুয়ারিতে রাজপথে জীবন উৎসর্গকারীকারী মহান শহীদরা আজো আমাদের প্রেরণার উৎস। তাদের এই আন্দোলন মাতৃভাষা বাংলাকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে।
আলোচনা সভায় অনলাইন বক্তব্যে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান। তিনি বলেন, সারা পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান পঞ্চম। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়। কিন্তু আমরা অনেকেই এখনও শিশু সন্তানদের মুখে অন্য ভাষার বুলি শুনতে পছন্দ করি। আমাদের ভাষাকে যেমনি মনে নিতে হবে, তেমনি মেনেও নিতে হবে। আমাদের মানসিক দৈন্য থেকে মুক্ত হতে হবে।
দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, আমাদের সর্বস্তরে বাংলা ভাষার আন্দোলন নিয়ে আমরা কথা বলছি। অথচ আমাদের উঁচু স্তরেই বাংলা ভাষার ব্যবহার নেই। সমাজের উচ্চ স্তরের মানুষ বাংলাভাষাকে ব্যবহার করছে না। তিনি বলেন দেশের সর্বোচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহারের উদ্যোগ নিতে হবে।
এছাড়াও বিষয়ভিত্তিক আলােচনার অংশ হিসেবে বাঙ্গালির ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রসঙ্গে মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের প্রভাব প্রসঙ্গে, ২১ শে ফেব্রুয়ারি ১৯৫২ এর ঘটনা প্রবাহ এবং বাঙালির জাতীয়তাবাদ প্রসঙ্গে এবং একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক পটভূমি প্রসঙ্গে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ তাদের বিশ্লেষণমূলক বক্তব্য উপস্থাপন করেন।

Facebook Comments Box

Posted ০৮:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com