|

Advertisement
×

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

শনিবার, ২২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২১.২ শতাংশ রয়েছে এ খাতের অবদান। ইবিএল সিকিউরিটিজের বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা খাত। এই খাতে ১৭.৯ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা প্রকৌশল খাতে ৯.৬ শতাংশ লেনদেন হয়েছে। খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ফার্মা খাতে ৯.১ শতাংশ, ব্যাংক খাতে ৭.১ শতাংশ, বিবিধ খাতে ৫.৮ শতাংশ, আর্থিক খাতে ৪.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৬ শতাংশ,মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৬ শতাংশ, খাদ্য খাতে ৩.৩ শতাংশ, আইটি খাতে ২.৬ শতাংশ, জীবন বীমা খাতে ২.২ শতাংশ, কাগজ খাতে ১.১ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ৪ শতাংশ লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:১১ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com