নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২২ আগস্ট ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৫ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৫.২০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮.৫০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে রিলায়েন্স ওয়ানের শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩.৩০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিটের ১১.৫৫ শতাংশ, রানারঅটোর ১১.৩০ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ৯.৪৮ শতাংশ, পপুলার লাইফের ৮.২৫ শতাংশ, শমরিতা হসপিটালের ৮.২২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৮.০০ শতাংশ ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৮১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৪:১৬ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com