|

Advertisement
×

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২০ বার পঠিত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোস্পানির চেয়ারম্যান রোকেয়া কাদের। সভা সঞ্চালনা করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তার বক্তব্যে কোম্পানির বিগত বছরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন আমিনুর রহমান, কোম্পানির ভাইস চেয়ারম্যান, মো. শামিম আহমেদ (স্বতন্ত্র পরিচালক), মো. অলি উজ্জামান এফসিএ (স্বতন্ত্র পরিচালক)।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মোকাদ্দেছুর রহমান সিকদার। সভায় ২০২৫ সালের বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাবনাও পাশ করা হয়।

Facebook Comments Box

Posted ০৪:০০ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com