|

Advertisement
×

লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১২ বার পঠিত

লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সোমবার (৯ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৮ কোটি ৯৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেম লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৫৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল মিলস, মালেক স্পিনিং মিলস, রানার অটোমোবাইলস, শাইনপুকুর সিরামিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com