নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৬ বার পঠিত
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রংপুর জোন কর্তৃক আয়োজিত ৩ (তিন) দিনব্যাপী (৯, ১০ ও ১১ নভেম্বর ২০২৬) রাকাব বিশেষ অভিযান ৯ নভেম্বর রংপুর কর্পোরেট শাখায় উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কর্পোরেট শাখার সুযোগ্য শাখা ব্যবস্থাপক জনাব মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ অভিযানের শুভ উদ্বোধন করেন রাকাব, রংপুর জোনের সুযোগ্য ও ডায়ানামিক জোনাল ব্যবস্থাপক জনাব মোঃ মাহমুদুল আলম (উপমহাব্যবস্থাপক)।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা জনাব এম. মুজতবা মাহফুজুল হক খান এবং রংপুর জোনাল কার্যালয়ের চৌকস ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা জনাব মোঃ লিমন হাবিব ও আবু রুহেল মোঃ ওয়ায়েস আলকরনীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায়, মুনাফা বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের পরিমাণ হ্রাস এবং ব্যাংকের সার্বিক আর্থিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও কার্যকর উদ্যোগের মাধ্যমে এ বিশেষ অভিযান থেকে উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ আদায় এবং মুনাফা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঋণ আদায়ে সফলতা আসুক, রাকাবের আর্থিক ভিত্তি আরও সুদৃঢ় হোক।
Posted ০৮:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন