|

Advertisement
×
লাইফ ফান্ড ১৫৭৩ কোটি টাকা, মোট সম্পদ ১৭৬৫ কোটি টাকা

ঐতিহ্য ও সুশাসনে অনন্য মেঘনা লাইফ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৫ বার পঠিত

ঐতিহ্য ও সুশাসনে অনন্য মেঘনা লাইফ

দেশের জীবন বীমা খাতে সুশাসন, গুণগত মানসম্মত সেবা এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় অনন্য উচ্চতায় অবস্থান করছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সুনির্দিষ্ট লক্ষ্য ও সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ২০২৫ সালে নবায়ন প্রিমিয়াম আয়ে অভাবনীয় সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবসায়িক অবস্থান আরও সুদৃঢ় করেছে। ২০২৫ সালে ২৮৬ কোটি ৭৮ লাখ টাকা বীমা দাবী পরিশোধ করে অনন্য নজির স্থাপন করেছে বীমা সেক্টরে। গড়ে তুলেছে ১৫৭৩ কোটি টাকার সমৃদ্ধ লাইফ ফান্ড। মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৬৫ কোটি টাকা। এই আর্থিক সক্ষমতা ও শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ ক্রেডিট রেটিংয়ে মর্যাদাপূর্ণ ‘এএ৩’ অর্জন করেছে মেঘনা লাইফ। বর্তমান সময়ে দাঁড়িয়ে মেঘনা লাইফ কেবল একটি বীমা কোম্পানিই নয়, বরং লাখ লাখ মানুষের আর্থিক নিরাপত্তার এক দুর্ভেদ্য আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

আর্থিক সক্ষমতা ও প্রিমিয়াম আয়ে অনন্য সাফল্য
২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, নানাবিধ চ্যালেঞ্জ ও তীব্র প্রতিযোগিতার মধ্যেও কোম্পানিটির মোট (গ্রস) প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২৮২ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম আয় ৪৫ কোটি ৬৩ লাখ টাকা এবং নবায়ন প্রিমিয়াম অর্জিত হয়েছে ২৩০ কোটি ৫২ লাখ টাকা। নবায়ন প্রিমিয়াম বাবদ বিশাল অঙ্কের এই রাজস্ব আয় করে প্রতিষ্ঠানটি বীমা খাতে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য সফলভাবে বজায় রেখেছে।

দ্রুততম সময়ে রেকর্ড পরিমাণ বীমা দাবি পরিশোধ
বরাবরের মতো ২০২৫ সালেও গ্রাহক আস্থার মানদণ্ডে শীর্ষস্থান ধরে রেখেছে মেঘনা লাইফ। গ্রাহকের প্রতি দেওয়া প্রতিশ্রুতি অক্ষুণ্ন রেখে মৃত্যুদাবিসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি মোট ২৮৬ কোটি ৭৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে শত শত কোটি টাকার দাবি নিষ্পত্তির মাধ্যমে মেঘনা লাইফ মানুষের মনে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছে—যা দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে বীমার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে প্রধান ভূমিকা পালন করছে।

সমৃদ্ধ লাইফ ফান্ড ও শক্তিশালী আর্থিক ভিত্তি
কোম্পানির প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালে মেঘনা লাইফের মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫৭৩ কোটি ৫১ লাখ টাকা। উল্লেখ্য, জীবন বীমা কোম্পানির গ্রাহক সুরক্ষার সক্ষমতা পুরোপুরি নির্ভর করে এর লাইফ ফান্ডের ওপর। লাইফ ফান্ড হলো এমন একটি ফান্ড যেখানে জীবন বীমা কোম্পানিগুলো অর্থ জমা রাখে ও বিনিয়োগ করে। কোনো বীমা গ্রাহকের মৃত্যু হলে বা অন্য কোনো বীমা দাবী এই ফান্ড থেকে প্রদান করা হয়। যে কোম্পানির লাইফ ফান্ড যত সমৃদ্ধ সেই কোম্পানির গ্রাহক সুরক্ষার সক্ষমতা তত বেশি। মেঘনা লাইফ তাদের লাইফ ফান্ড সমৃদ্ধ করে আর্থিক ভীতকে আরো মজবুত করছে। সুদৃঢ় এই ফান্ড গড়ে তোলার পাশাপাশি কোম্পানিটির মোট বিনিয়োগ রয়েছে ১১০৩ কোটি ২৩ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৬৫ কোটি ১৯ লাখ টাকা। বর্তমানে মেঘনা লাইফের অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২ কোটি ৪১ লাখ টাকা।

শেয়ারহোল্ডারদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ও ‘এএ৩’ ক্রেডিট রেটিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর মধ্যে ব্যতিক্রমী পারফরম্যান্স বজায় রেখে মেঘনা লাইফ ধারাবাহিকভাবে আকর্ষক হারে ডিভিডেন্ড প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া, অসাধারণ আর্থিক শৃঙ্খলা ও সক্ষমতার স্বীকৃতিস্বরূপ দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিংয়ে মর্যাদাপূর্ণ ‘এএ৩’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি, যা পলিসিহোল্ডারদের দাবি মেটানো এবং আর্থিক বাধ্যবাধকতা পূরণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশক।

নেতৃত্ব ও দীর্ঘ তিন দশকের সফল পথচলা
১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর থেকে দীর্ঘ ৩০ বছর ধরে দেশের জীবন বীমা খাতকে সমৃদ্ধ করে চলেছে মেঘনা লাইফ। বাংলাদেশের বীমা জগতের অন্যতম পথিকৃৎ ও বর্ষীয়ান গুণীজন নিজাম উদ্দিন আহমদ-এর দূরদর্শী দিকনির্দেশনা এবং ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ-এর গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি আজ সাফল্যের এক নতুন চূড়ায় উপনীত হয়েছে।

পরিকল্পিত উদ্যোগ, নিখাদ স্বচ্ছতা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বীমা খাতের মানদণ্ডকে প্রতিনিয়ত উঁচুতে নিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা ও সময়োপযোগী বীমা ভাবনার হাত ধরে আগামীর দিনেও দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনের সুরক্ষায় মেঘনা লাইফের এই গৌরবোজ্জ্বল অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এটাই সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রত্যাশা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com