|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

শনিবার, ২১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২৯ শতাংশ।তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের ২৬ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৫ শতাংশ।তৃতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গার ২২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৭ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনভয় টেক্সটাইলসের ১৯ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি ১ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৮ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকা, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের ১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ১৮ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৬ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা এবং রানার অটোমোবাইলসের ১৬ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৮ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com