বিজ্ঞপ্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩২ বার পঠিত
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ‘ক্রেডিট রেটিং-২০২৬’ সম্পন্ন হয়েছে। উক্ত রেটিং এ আস্থা লাইফ সার্বিক সম্ভাবনা (Outlook) বিবেচনায় ‘স্থিতিশীল’ (Stable) হিসেবে স্বীকৃতি প্রাপ্তিসহ দীর্ঘমেয়াদে AA+ এবং স্বল্পমেয়াদে ST-1 ক্রেডিট রেটিং অর্জন করেছে।
উল্লেখ্য, আস্থা লাইফ তার প্রতিষ্ঠার মাত্র ৭ম বছরে এই মর্যাদাপূর্ণ ক্রেডিট রেটিং অর্জন করেছে, যা একদিকে যেমন দীর্ঘমেয়াদে কোম্পানীর দৃঢ় আর্থিক সক্ষমতাসহ গ্রাহকদের বীমা দাবি ও অন্যান্য আর্থিক দায়বদ্ধতা পরিশোধের সক্ষমতাকে নির্দেশ করে; অপরদিকে, স্বল্পমেয়াদে প্রতিষ্ঠানের শক্তিশালী তারল্য প্রবাহ এবং ঝুঁকি মোকাবিলার সক্ষমতাকেও প্রমাণ করে।
এ প্রসঙ্গে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের সুদক্ষ নেতৃত্বে জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফের দৃঢ় প্রাতিষ্ঠানিক ভিত্তি, উচ্চ মাত্রার সলভেন্সি মার্জিন, সুসংহত আর্থিক ব্যবস্থাপনা, দ্রুত বীমা দাবি পরিশোধের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনের সক্ষমতা, ভারসাম্যপূর্ণ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গুণগতমান সম্পন্ন বিনিয়োগ এবং প্রতিষ্ঠানের সার্বিক সুশাসনের স্বীকৃতিস্বরুপ এ রেটিং অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, এ অর্জনের নেপথ্যে কোম্পানীর পরিচালনা পর্ষদ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আন্তরিক সহযোগিতা ও সার্বিক দিক-নির্দেশনার পাশাপাশি আস্থা লাইফের সকল সেলস্ ফোর্স ও কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা অনস্বীকার্য এবং এই সাফল্যের ধারা অব্যাহত রেখে উত্তরোত্তর সমৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনে আস্থা লাইফ পরিবার প্রতিশ্রুতিবদ্ধ।
Posted ০৫:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন