|

Advertisement
×

সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী পুনর্নিয়োগ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪৯ বার পঠিত

সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী পুনর্নিয়োগ

সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ মুহাম্মদ নুরুল আলম চৌধুরীকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনরায় নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) উক্ত পুনর্নিয়োগ অনুমোদন প্রদান করেন।

মুহাম্মদ নুরুল আলম চৌধুরী দেশের একজন প্রখ্যাত বীমা ব্যক্তিত্ত্ব, শিক্ষাবিদ ও লেখক। নন-লাইফ বীমা খাতে তার ৩৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি কানাডিয়ান এডুকেশন সেন্টার থেকে সিজিএ সনদ লাভ করেন এবং বিআইএ ডিসিসিআই ও ডিএসই থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ ও সনদ অর্জনের মাধ্যমে তার পেশাগত দক্ষতা অর্জন করেন। এছাড়া তিনি ট্যাক্স, ভ্যাট, হিসাব ও ইসলামী বীমা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও তিনি বিশেষ জ্ঞান ও সনদ লাভ করেন।

এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ বিশ্বের প্রায় ২৭টি দেশে ভ্রমণ করে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জন করেন। তিনি একজন জনহিতৈষী, সমাজসেবক এবং পরোপকারী ব্যক্তি। জনাব চৌধুরী অত্যন্ত অমায়িক, সদালাপী এবং উত্তম ব্যক্তিত্বের অধিকারী।

মুহাম্মদ নুরুল আলম চৌধুরী ফেনী জেলার সোনাগাজী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবার ‘পীর সাহেবের বাড়ি’ জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি গোলামগঞ্জ দীঘিরপাড় জামে মসজিদ এবং শফরপুর বাইতুল করিম জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন, ফেনী ক্লাব লিমিটেড (ঢাকা) ও বনশ্রী সোসাইটি (ঢাকা) এর আজীবন সদস্য এবং ফেনীর সোনাগাজীর সাহেবেরহাট আলহাজ্ব শফিউল্লাহ উ”চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যাসন্তানের জনক।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com