বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৩৯ বার পঠিত
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র রংপুর অঞ্চলের উদ্যোগে সম্প্রতি বর্ষ সমাপনী ব্যবসা উন্নয়ন সভা ও দাবি পরিশোধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. তারেক এফসিএ।
এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এরিয়া ইনচার্জ, জিএম (উন্নয়ন), জোন ইনচার্জসহ রংপুর অঞ্চলের সকল পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে গ্রাহকসেবা, প্রতিশ্রুতি রক্ষা, বীমা দাবি যথাসময়ে পরিশোধ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়িক সাফল্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পলিসিহোল্ডারদের হাতে বীমা দাবির চেক এবং সফল কর্মকর্তাদের হাতে ব্যবসায়িক সাফল্যের পুরস্কার তুলে দেওয়া হয়। গ্রাহকের আস্থা, উন্নত সেবা এবং সম্মিলিত প্রচেষ্টাই হোক মেঘনা লাইফের এগিয়ে চলার মূল শক্তি।
Posted ০৫:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন