|

Advertisement
×

ইউরোপের বাজারে অ্যামান্টাডিন ক্যাপসুল বাজারজাত করছে রেনাটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২১ বার পঠিত

ইউরোপের বাজারে অ্যামান্টাডিন ক্যাপসুল বাজারজাত করছে রেনাটা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা ইউরোপের বাজারে অ্যামান্টাডিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল বাজারজাত শুরু করেছে। ইউরোপের বাজারে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে নেদারল্যান্ডসে এই ওষুধ বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, নেদারল্যান্ডসের বাজারে বাজারজাত করা অ্যামান্টাডিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল পারকিনসন রোগের উপসর্গ উপশমে ব্যবহৃত। ১০০ মিলিগ্রামের এই ওষুধের প্রতি প্যাকে রয়েছে ৫৬ ক্যাপসুল। বাংলাদেশে একই ওষুধ ‘মন্টাডিন’ নামে বাজারজাত করে কোম্পানিটি।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ উৎপাদনসংক্রান্ত মানদণ্ড (ইইউ-জিএমপি) অনুযায়ী অনুমোদনপ্রাপ্ত এই উৎপাদনকেন্দ্র গাজীপুরের রাজেন্দ্রপুর। সেখান থেকে নেদারল্যান্ডসে ওষুধ সরবরাহের মাধ্যমে ইউরোপের বাজারে নিজেদের অবস্থান আরও বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি।

এদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেনাটার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময় এই মুনাফা ছিল ৬ টাকা ৪৭ পয়সা। বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা প্রায় ৩৭ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা।

উল্লেখ্য, ৩০ জুন, ২০২৬ সালের সমাপ্ত হিসাব বছরে রেনাটার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা এবং ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com