বিজ্ঞপ্তি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিজয়ী কর্মকর্তাদের নিয়ে সিলেটের জাফলং ও সাদা পাথর আনন্দ ভ্রমণ-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়।
কোম্পানির ডিএমডি (উন্নয়ন) শেখ আব্দুর রশিদ-এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সলিম উল্লাহ্।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি (উন্নয়ন) অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এএমডি যথাক্রমে মোহাম্মদ মীর হোসেন, মো. আব্দুর রশিদ, মজিবুর রহমান, মুহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ ইসমাইল, মো. হাফিজার রহমান এবং ইভিপি ও অবলিখন বিভাগের ইনচার্জ আজিজুল হক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোম্পানির ইভিপি ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ কাজী মোহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানের শেষপর্বে ব্যবসায়িক সাফল্য ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজয়ী টপ থ্রি লিডারদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। পাশাপাশি নেপাল ভ্রমণে বিজয়ী কর্মকর্তাদের হাতে ভ্রমণ ব্যয়ের চেক তুলেদেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি।
আনন্দ ভ্রমণে বিজয়ী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি প্রদানের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে প্রতিষ্ঠানের উন্নয়ন ও ব্যবসায়িক অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
Posted ০৮:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন