বিজ্ঞপ্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র রংপুরে বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা আজ অনুষ্ঠিত হয়।
একক বীমা প্রকল্পের এজিএম (উঃ) ভারত চন্দ্রের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ তরিকুল ইসলাম বাবু, একক বীমা প্রকল্পের ব্রাঞ্চ ম্যানেজার শাহিনা আক্তার ব্রাঞ্চ ম্যানেজার ধীরেন্দ্রনাথ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একক বীমা প্রকল্পের ইউনিট ম্যানেজার অন্তর আলী।
উন্নয়ন সভায় একক বীমা প্রকল্পের এজিএম (উঃ) ভারত চন্দ্রকে রংপুর সার্ভিস সেল ইনচার্জ হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। ব্যবসা পর্যালোচনা সভা শেষে বীমাদাবীর চেক হস্তান্তর করা হয়।-বিজ্ঞপ্তি
Posted ০৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন