নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৫ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে টাকার পরিমানে লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬ টির, দর কমেছে ১৭৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। ডিএসইতে ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৫ কোটি ২৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯২০ কোটি ৮১ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১ পয়েন্টে। সিএসইতে ১৯০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৫ টির দর বেড়েছে, কমেছে ৭৬ টির এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৩:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন