নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩২১ টন স্বর্ণ কিনেছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে তাদের স্বর্ণ কেনার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। ২০২৪ সালের শেষ প্রান্তিকের পর এটিই কোনো এক প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সর্বোচ্চ স্বর্ণ কেনার রেকর্ড।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের গত ৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছরের প্রথম নয় মাসে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট স্বর্ণ কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৫ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।
প্রতিবেদন অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা এবং অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুত বাড়াচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাও স্বর্ণের প্রতি তাদের আগ্রহ বাড়ার অন্যতম কারণ।
দীর্ঘদিন ধরেই স্বর্ণকে মূল্য সংরক্ষণের অন্যতম নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কোনো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের মজুত থাকলে আন্তর্জাতিক মুদ্রাবাজারের ওঠানামা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সম্পদের একটি অংশের মূল্য ধরে রাখা সম্ভব হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর পাশাপাশি স্বর্ণভিত্তিক বিনিয়োগ তহবিলেও অর্থের প্রবাহ বেড়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এসব তহবিলে ২১১ টন স্বর্ণ যুক্ত হয়েছে।
Posted ০৮:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন