বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ প্রিন্ট ৮২৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৫৮ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৮ টাকায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুলাই সকাল ১১টায় ফার্স হোটেল পুরানা পল্টনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।
Posted ০৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com