রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সেপ্টেম্বর থেকে প্রবাসীদের এনআইডি

বুধবার, ২৮ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৫৫৩ বার পঠিত

সেপ্টেম্বর থেকে প্রবাসীদের এনআইডি

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর হোসেন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন করা হবে সংশ্লিষ্ট দেশেই। এ জন্য উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড সরবরাহ করতে আজ নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু করতে চায় ইসি। সিঙ্গাপুর থেকে এ কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে ৫১তম কমিশন বৈঠক হয়।

বৈঠক শেষে সচিব বলেন, আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন কেবল সিঙ্গাপুর সরকারের অনুমোদন দেয়ার বাকি। তারা অনুমোদন দিলেই আমরা কাজ শুরু করব। ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অনুমতি-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

মো. আলমগীর বলেন, সিঙ্গাপুরে প্রবাসীদের সংখ্যা কম। কাছের দেশ। তাই ওখানে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। এরপর আমরা মধ্যপ্রাচ্যের দিকে যাব। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সৌদি আরবে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে এসেছেন। সেখানে অবস্থিত প্রবাসী, দূতাবাসের সঙ্গে তিনি আলোচনা করেছেন। তাদের পক্ষ থেকে আগ্রহের কথা জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা আইন পরীক্ষা করে দেখেছি। কোথাও কোনো সাংঘর্ষিক অবস্থা নেই। আমরা আজকের বৈঠকে নীতিমালা চূড়ান্ত করেছি। এ জন্য আমাদের বিধিমালাও সংশোধন করতে হবে। এটা আমরা শিগগিরই করব।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে নীতিমালাই কেবল বাকি। অন্যান্য কার্যক্রম আগেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর, মালদ্বীপ, ব্রিটেন, সৌদি আরবে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে।

দীর্ঘদিন ধরেই প্রবাসী বাংলাদেশিরা এনআইডি-সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন। তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর প্রবাসেই দূতাবাসের মাধ্যমে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয় ইসি।

Facebook Comments Box

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com