Ad
x

শেয়ারপ্রতি সাড়ে ৫ টাকা দেবে এপেক্স ফুটওয়্যার

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৬৭ বার পঠিত

শেয়ারপ্রতি সাড়ে ৫ টাকা দেবে এপেক্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৫ টাকা ৫০ পয়সা করে পাবেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লভ্যাংশের বিষয়ে এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১০ টাকা ৯১ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৯ টাকা ৮৩ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আগামী রোববার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়াতে অথবা কমাতে পারবে।

১১ কোটি ২৫ লাখ টাকা পরিশোধিত মূলধনে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ১২ লাখ ৫০ হাজার। এর মধ্যে ২৫ দশমিক ৪৮ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ১২ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৪০ শতাংশ শেয়ার।

Facebook Comments Box

Posted ০৮:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com