বিবিএনিউজ.নেট
সোমবার, ১১ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৭৪৭ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৬৬৮তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে রুপসদী উত্তর বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মো. আব্দুর রকিব।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম।
স্থানীয় বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন রুপসদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহসিন মিয়া, শিক্ষানুরাগী মো. ইউনুছ মিয়া, মো. সেলিম রেজা ও মিয়া মো. ফরিদ উদ্দিন, সমাজসেবক মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী শ্যামল চন্দ্র সূত্রধর ও মো. ফেরদাউস। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের বাঞ্ছারামপুর শাখাপ্রধান মো. সাইফুল ইসলাম। ব্যাংকের এজেন্ট ও মেসার্স বৃষ্টি ট্রেডার্স এর স্বত্বাধিকারী আঁখি আলমগীর মিতুসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রুপসদী উত্তর বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি কুমিল্লা জোনের ১০০ তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র।
Posted ০৩:০০ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com