নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জুলাই ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিষ্ঠানটির ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রচলিত আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বিদেশি বিনিয়োগ এবং উদ্ভাবনভিত্তিক আর্থিক উদ্যোগগুলোকে সময়োপযোগী ও কার্যকর সহায়তা দেওয়া হবে।
এ সময় গভর্নর বলেন, দেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতেও ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে মিৎসুই অ্যান্ড কোং-এর যেকোনো গঠনমূলক উদ্যোগ প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
Posted ০৬:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com