বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৭৭৭ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এবং রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের মধ্যে চুক্তিস্বাক্ষরিত হয়েছে। এই প্রক্রিয়ায় রিভারস্টোন গার্ডিয়ান লাইফের ইস্যু ম্যানেজার এবং পরামর্শক হিসেবে কাজ করবে। উল্লেখ্য যে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক গার্ডিয়ান লাইফ পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে।
এম এম মনিরুল আলম,মূখ্য নির্বাহী কর্মকর্তা,গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এবং আশরাফ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, রিভারস্টোন ক্যাপিটাল তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের স্পন্সর এবং পৃষ্ঠপোষকগণ সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যারিস্টার নিহাদ কবির এবং সৈয়দ আফজাল হাসান উদ্দিন। পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস এবং সৈয়দ আখতার হাসান উদ্দিন। মোহাম্মদ সাজ্জাদুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক; শেখ রাকিবুল করিম, এসইভিপি ও প্রধান আর্থিক কর্মকর্তা; শামীম আহমেদ, ইভিপি এবং চিফ অপারেটিং অফিসার; তাহসিনুর রহিম, ইভিপি এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান এবং রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের পক্ষ থেকে আজিজ মল্লিক, উপ মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং ইমরান আহমেদ, সহকারী পরিচালক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০৫:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com