Ad
x

রূপালী ব্যাংকের নতুন ডিএমডি অরুন কান্তি পাল

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৭০৬ বার পঠিত

রূপালী ব্যাংকের নতুন ডিএমডি অরুন কান্তি পাল

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন অরুন কান্তি পাল। বৃহস্পতিবার ব্যাংকটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন অরুন কান্তি পাল। ডিএমডি হিসেবে পদোন্নতির পূর্বে তিনি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

অরুন কান্তি পাল ১৯৮৬ সালে বিআরসির মাধ্যমে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছরের চাকরি জীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, জোনাল অফিস, বিভাগীয় কার্যালয় ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অরুন কান্তি পাল ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি (সম্মান)সহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি ভারত ও ভুটানে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন ।

চাঁদপুরের বাবুরহাটে জন্ম অরুন কান্তির। দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি

Facebook Comments Box

Posted ০৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com