Ad
x

স্বাস্থ্যমন্ত্রীর এপিএস ড. আরিফুরকে দুদকে তলব

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৪৭ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রীর এপিএস ড. আরিফুরকে দুদকে তলব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) ড. আরিফুর রহমান সেখকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া মুন্সীগঞ্জের যুবলীগ নেতা জাকির হোসেনকেও তলব করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছে।

মঙ্গলবার তাদের নামে তলবি নোটিশ পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুদক জানায়, বিদেশে প্রশিক্ষণে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের ঠিকাদারি পাইয়ে দিয়ে সম্পদ অর্জনের অভিযোগে ড. আরিফুর রহমান সেখকে তলব করা হয়েছে। আর ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের যুবলীগ নেতা জাকির হোসেনকে তলব করা হয়। জাকির কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের ঘনিষ্ঠ সহযোগী বলে জানায় দুদক।

Facebook Comments Box

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com