বিবিএনিউজ.নেট
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৭৬৮ বার পঠিত
অর্থপাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক কর্মসূচির আওতায় মঙ্গলবার এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অপারেশনাল হেড ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন চৌধুরী। কর্মশালায় সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, এক্সিম ব্যাংক অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা শতভাগ পরিপালন করে থাকে। বিশেষ অতিথি তার বক্তব্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এক্সিম ব্যাংকের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে সজাগ ও সচেতন থাকতে হবে।
এছাড়া কর্মশালায় ব্যাংকের পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন, নাসরিন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার), রঞ্জন চৌধুরী, খন্দকার মো. সাইফুল আলম, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, শাহ্ মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন। এছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র উপ-পরিচালক রোকনুজ্জামান।
Posted ০১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com