সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
প্রথমার্ধে নিট মুনাফা বেড়েছে ১৯ শতাংশ

জিবিবি পাওয়ার অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেবে ৫ শতাংশ

বিবিএনিউজ.নেট

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৬৩ বার পঠিত

জিবিবি পাওয়ার অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেবে ৫ শতাংশ

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মার্চ।

হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জিবিবি পাওয়ারের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৪ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৯০ লাখ টাকা বা ১৯ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৪৬ পয়সা।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জিবিবি পাওয়ারের নিট মুনাফা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ কোটি ১০ লাখ টাকা। ইপিএস হয়েছে ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২১ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১৯ টাকা ৫৩ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। ৩০ জুন এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৫৪ পয়সা।

জিবিবি পাওয়ার লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও গত বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ প্রাসঙ্গিক বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

সম্প্রতি জিবিবি টি এস্টেট লিমিটেড নামে নতুন একটি কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদ। এ বিনিয়োগের আকার হতে পারে ১৫-২০ কোটি টাকা। এ অর্থের মাধ্যমে প্রাথমিকভাবে পঞ্চগড় জেলার সদর থানার ওমরপুর মৌজায় ১৫০-২০০ একর জমি কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন এ বিনিয়োগের মাধ্যমে জিবিবি টি এস্টেটের ৪৯ শতাংশ শেয়ারের মালিকানা পাবে জিবিবি পাওয়ার।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার ২০১৪ হিসাব বছর পর্যন্ত শেয়ারহোল্ডারদের নিয়মিত লভ্যাংশ দিয়েছে। ২০১২, ২০১৩ ও ২০১৪ হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ হারে স্টক লভ্যাংশ দিয়েছিল। ২০১৫ হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। এক বছর বিরতি দিয়ে ২০১৬ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। ২০১৭ হিসাব বছরে ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় জিবিবি পাওয়ার। কিন্তু ২০১৮ হিসাব বছরে ফের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা ১০ পয়সা থেকে ১৬ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধন ১০১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ১৮ লাখ ৩ হাজার ৫৪৮।

Facebook Comments Box
×

Posted ০৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com