Ad
x

আলিফ ইন্ডাস্ট্রিজ ও আইপিডিসির ক্রেডিট রেটিং প্রকাশ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৬২ বার পঠিত

আলিফ ইন্ডাস্ট্রিজ ও আইপিডিসির ক্রেডিট রেটিং প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান- আলিফ ইন্ডাস্ট্রিজ ও আইপিডিসি ফাইন্যান্স ক্রেডিট রেটিং তথ্য প্রকাশ করেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটি ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান থেকে পাওয়া তাদের অবস্থান প্রকাশ করেছে।

ডিএসই জানিয়েছে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘ মেয়াদে আলিফ ইন্ডাস্ট্রিজকে ‘এ-’ রেটিং দিয়েছে। আর স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং দিয়েছে।

কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ক্রেডিট রেটিং দেয়া হয়েছে।

অপর প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স দীর্ঘ মেয়াদে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ ক্রেডিট রেটিং পেয়েছে। প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি আব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ রেটিং দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:২৭ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com