বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজার উন্নয়নে স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের বিকল্প নেই

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৪৯৯ বার পঠিত

পুঁজিবাজার উন্নয়নে স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের বিকল্প নেই

পুঁজিবাজার তথা দেশের সার্বিক উন্নয়নে স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

বুধবার সকাল ১০টায় আগারগাঁওয়ের বিএসইসি মাল্টিপারপাস হলে ‘ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ডিটেকশন অব ফ্রড’ বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. এম খায়রুল হোসেন বলেন, উন্নত বিশ্বে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা হয়। আর আমাদের দেশে সেটি উল্টো। কোনো কোনো কোম্পানিকে লাভবান করিয়ে দিতে অনেক সময় অডিটররা অস্বচ্ছতার সঙ্গে আর্থিক প্রতিবেদন দেয়। এতে করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের স্বার্থে অডিটরদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। এপ্রিল মাসে আমরা অডিটরদের নিয়ে সেমিনার করবো সেখানে তাদের যদি কোনো আর্থিক বিষয়াদি থাকে সেটি আলোচনা হবে। তবে তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হবে।

সেমিনারে প্যানেল আলোচক হিসাবে বিএসইসি, এফআরসি, আইসিএবি, আইসিএমএবি এবং সিএমজেএফের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box

Posted ১২:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com