বিবিএনিউজ.নেট
রবিবার, ১৫ মার্চ ২০২০ প্রিন্ট ৪৫৩ বার পঠিত
গ্রাহকের আর্থিক লেনদেন প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক ও বিকাশ লিমিটেড। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খান ও বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মইনুদ্দিন মোহাম্মদ রাহগির।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের পক্ষে ডিএমডি ও চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন ও হেড অব ট্রেড ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট জাবেদুল আলম এবং বিকাশের পক্ষে লিগ্যাল অ্যান্ড কোম্পানির সেক্রেটারি এম মাজেদুল ইসলাম ও হেড অব ট্রেজারি আহমদ আশরাফ শরীফ প্রমুখ।
Posted ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com