নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৬ মে ২০২০ প্রিন্ট ৭৮২ বার পঠিত
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ধানমন্ডী-মোহাম্মদপুরের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের চেয়াম্যান আলহাজ মকবুল হোসেনের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
এক শোকবার্তায় তিনি বলেন- তিনি তার বর্ণাঢ্য কর্মজীবনে বীমা শিল্পের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা করেছেন, যা অনুস্মরণীয় হয়ে থাকবে। বীমা শিল্পের বিকাশ ও অগ্রগতিতে তিনি অসাধারণ ও অনন্য ভূমিকা পালন করেছেন, যা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে বিমা শিল্প অপূরনীয় ক্ষতির সম্মূখীন হয়েছে এবং আমরা একজন অভিভাবক হারিয়েছি।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের পক্ষ থেকে আমরা তার রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করছি। একই সাথে মহান আল্লাহ্ তায়ালার নিকট প্রার্থনা করছি। তিনি যেন তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন ।
![]()
![]()
Posted ০৮:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com