বিবিএনিউজ.নেট
শুক্রবার, ১৭ জুলাই ২০২০ প্রিন্ট ৬৬৫ বার পঠিত
মহামারি করােনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা ও নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা দেয়া হয়।
আদেশে বলা হয়েছে, করােনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে করােনার সংক্রমণ রােধ ও স্বাস্থ্যবিধি অনুসরণের প্রয়ােজনে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সকল অ্যাসােসিয়েশন/গ্রুপ/চেম্বার/যৌথ চেম্বার/ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা ও নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার অনুরােধ করা হলাে।
এতে আরও বলা হয়, এই নির্দেশনা গত মার্চ মাস থেকে যেসব বাণিজ্য সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন করা সম্ভব হয়নি, সেসব বাণিজ্য সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযােজ্য হবে। তবে মার্চের আগেই যেসব বাণিজ্য সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠান করার বিষয়টি নির্ধারিত ছিল, ওইসব সংগঠনের ক্ষেত্রে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে সময় বৃদ্ধির আবেদন করতে হবে।
আদেশে বলা হয়, কোনো সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন বিষয়ে আদালতে মামলা চলমান থাকলে উক্ত বিষয়ভিত্তিক মামলার মেরিট অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
Posted ০৭:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com