বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ২০ বার পঠিত

দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী

দুই অঙ্ক থেকে কমিয়ে এনে তা বিনিয়োগবান্ধব করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দুই অঙ্কের সুদের হারে ঋণ নিয়ে টেক্সটাইলের মতো ইন্ডাস্ট্রি এই শিল্পের সার্ভাইভ করা সম্ভব না, এ বিষয়ে আমরা সচেতন। আমরা এই সুদের হার কমিয়ে আনবো। এই সুদের হার এমন হতে হবে যেটা নিউ ইনভেস্টমেন্ট এবং অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে। এটা হচ্ছে একটা প্রায়োরিটি কন্ডিশন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া চার দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ড্রাস্ট্রি অ্যাক্সিবিশনের (বিটিকেজি এক্সপো-২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লি. এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। ২৯ এপ্রিল শুরু হওয়া তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক এই প্রদর্শনী চলবে ২ মে পর্যন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনর ফজলে শামীম এহসান। আরও বক্তব্য দেন ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর স্পেন্সার লিন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিকেএমইএ এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রধান নিয়ামক ভূমিকা পালন করার ক্ষমতা যাদের আছে, তারা হচ্ছে পোশাক খাত, যারা এ দেশে শিল্প বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট। বিশেষত শিল্পের সঙ্গে। কারণ আপনারা বিনিয়োগ করেছেন, সেই বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে। এই মুহূর্তে যে জায়গাটাতে আমরা আছি, যে কারণে ইন্ডাস্ট্রিগুলি সাফার করছে, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে জ্বালানির অভাব। আর ডাবল ডিজিট ইন্টারেস্ট। ১৩ থেকে ১৪ পারসেন্ট কস্ট অব ফান্ড দিয়ে প্র্যাকটিক্যালি টেক্সটাইল বা এই রকম শ্রমঘন কম আয়ের ব্যবসা—মানে কম লাভের ব্যবসা এটা সারভাইভ করা সম্ভব না। এই জাতীয় ইন্টারেস্ট দিয়ে হয়তো এভিয়েশন ইন্ডাস্ট্রি সারভাইভ করবে যারা বিমান বানায়, হাইটেক কোনো প্রোডাক্ট বানায় তাদের পক্ষে সম্ভব। কিন্তু টেক্সটাইল এর মতো যে প্রাইমারি ইন্ডাস্ট্রি বা অন্য যেগুলি আমাদের আছে, সেগুলি এই রকম হাই কস্টে সারভাইভ করা সম্ভব না। আমরা এই বিষয়ে পূর্ণ সচেতন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির যে অব্যবস্থাটা আমরা পেয়েছি এটা আমরা তৈরি করিনি, আমরা এটা উত্তরাধিকারসূত্রে পেয়েছি। আজকে বাংলাদেশে যদি পুরোপুরি চাহিদা মেটাতে হয়, তাহলে আমাদের দরকার ৪৩০০ এমএমসিএফডি গ্যাস। এই মাটির নিচ থেকে আসে ২৩০০-১৭০০। তাহলে ডেফিসিট কত? আরও ১৪০০ থেকে ১৭০০ ডেফিসিট।

তিনি বলেন, কালকেই এলএনজি বাড়ানো সম্ভব না। সরকার প্রস্তুত এলএনজি আনার জন্য, কিন্তু এলএনজি বাড়ানো সম্ভব না। কারণ এলএনজি লিকুইড, এটাকে গ্যাসে রূপান্তরের জন্য যে কলকবজা, সেই এফএসআরও আছে আমাদের দুইটা। দুইটার ক্যাপাসিটি হলো ১১০০। যেটা ৯০ পারসেন্ট এফিসিয়েন্সিতে চললে ৯৩৫-৯৫০ পর্যন্ত আসে। সরকার যেটা উদ্যোগ করছে, জ্বালানির পরিমাণ কিছু ইনক্রিজ করার জন্য সরবরাহের। আমরা আরও এফএসআরও টেন্ডার করবো যেটার মাধ্যমে আগামী দিনে গ্যাস বেজড ইন্ডাস্ট্রি আমরা বড় করতে পারি। সরকার সেদিকে কাজ করছে।

ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও বন্ড লাইসেন্সের প্রাপ্যতা সহজীকরণ করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আজকের দিনে আপনি যদি একটা নতুন ব্যবসার জন্য আবেদন করেন, ২৫-২৬ টা লাইসেন্স এবং ক্লিয়ারেন্স পেতে পেতে আপনার বহু মাস লাগে বা বছর লেগে যায়। আগামী দিনে আমরা এমন একটা ব্যবস্থা রাখব যেখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা প্রভিশনাল ক্লিয়ারেন্স বা লাইসেন্স যেটাই বলেন, সেটা রাইট অ্যাওয়ে ইস্যু করে দেব। পার্মানেন্ট ক্লিয়ারেন্সের জন্য তখন প্রসেস চলবে, সেটা ছয় মাস হোক এক বছর হোক তাতে কোনো সমস্যা নেই। কারণ প্রভিশনাল লাইসেন্স বা ক্লিয়ারেন্স পাওয়ার মাত্রই আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন। যে জিনিসটার প্রসেস করার জন্য আগে বছর দেড় বছর যেত, সেটা এখন অ্যাপ্লাই করা মাত্রই ইনশা আল্লাহ যাতে পেয়ে যান সেই ব্যবস্থা আমরা নেব।

তিনি বলেন, বন্ডের রিনিউ হয় এখন প্রতি তিন বছর। এই প্রসেসটা ব্যবসায় সহায়ক সিম্পলিফাই করার উদ্যোগ এনবিআরে নেওয়া হচ্ছে অচিরেই।

Facebook Comments Box
×

Posted ০৩:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com