বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৩৮৮ বার পঠিত
‘নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ এর আওতায় মুক্তিযোদ্ধাদের দুই হাজার সন্তান/নাতি-নাতনিদের বৃত্তি দেয়া হবে।
২০২০-২০২১ অর্থবছরে এই স্কলারশিপ স্কিমের আওতায় মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনিদের বৃত্তি দিতে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারত ও সরকারের আর্থিক সহায়তায় ঢাকার ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন নেয়া হবে।
এ স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্রছাত্রীকে (মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি) বৃত্তি দেয়া হবে। স্নাতক পর্যায়ে এককালীন পঞ্চাশ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন বিশ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।
বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Posted ০৩:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com