বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪১৩ বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ ডিএসইতে লেনদেন কমেছে ১০২ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৫৪৮ কোটি ৭ লাখ ৪৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৫৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৬৫০ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১০২ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৯ লাখ ২৮ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ০৩:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com