নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪২৩ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি মো. শাহিক খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আজ (১৫ অক্টোবর) ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহিক খান দুই মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন ডিএসইর এই সাবেক সভাপতি সকলের কাছে দোয়া চেয়েছেন।
নরসিংদী জেলার খান বাহাদুর পরিবারের সন্তান মো. শাহিক খান ১৯৮০ সালের ২৬ ডিসেম্বর ডিএসইর সদস্য পদ লাভ করেন। ২০০৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ডিএসইর সভাপতির দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০০ সালের মার্চ থেকে ২০০২ এর মার্চ পর্যন্ত তিনি ডিএসইর সভাপতি ছিলেন।
এছাড়া তিনি ১৯৮৭ সালের জানুয়ারি থেকে ১৯৮৯ এর ডিসেম্বর, ১৯৯৩ সালের অক্টোবর থেকে ১৯৯৫ এর ডিসেম্বর পর্যন্ত কাউন্সিলর, ১৯৯৫ সালের ডিসেম্বর থেকে ১৯৯৭ এর ডিসেম্বর পর্যন্ত অবৈতনিক জেনারেল সেক্রেটারি, ১৯৯৭ সালের ডিসেম্বর থেকে ২০০০ এর মার্চ পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি ২০০৪ সালের মার্চ থেকে ২০০৫ এর ফেব্রুয়ারি এবং ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৭ এর মার্চ পর্যন্ত ডিএসইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, এর আগে ব্রোকারজ হাউজের মালিকদের মধ্যে মোস্তাক আহমেদ সাদেক, রিচার্ড ডি রোজারিও, মোহাম্মদ সেলিম, হাজী মকবুল হোসেন, আব্দুল মান্নান এবং সৈয়দ রেদুয়ান প্রমুখ করোনায় আক্রান্ত হন। তার মধ্যে মোহাম্মদ সেলিম, হাজী মকবুল হোসেন, আব্দুল মান্নান ও সৈয়দ রেদুয়ান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
Posted ০৬:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com