Ad
x

পেনিনসুলা চিটাগাংয়ের মুনাফা বেড়েছে ১০০ শতাংশ

মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১৫৬০ বার পঠিত

পেনিনসুলা চিটাগাংয়ের মুনাফা বেড়েছে ১০০ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগাংয়ের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১০০ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ১৮) এই মুনাফা বেড়েছে। কোম্পানি (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৩২ টাকা বা ১০০ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৮) ইপিএস হয়েছে ০.২৩ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৭ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০৬ টাকা ৩৫ শতাংশ।

কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৯৪ টাকায়।

Facebook Comments Box

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com