বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজার বিষয়ক সিএমজেএফ ও বিএমবিএ’র সেমিনার আগামী শনিবার

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৩৮ বার পঠিত

পুঁজিবাজার বিষয়ক সিএমজেএফ ও বিএমবিএ’র সেমিনার আগামী শনিবার

আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টায় সেমিনার পুঁজিবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক ভার্চুয়াল সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম (সিএমজেএফ)।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএমবিএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, এফসিএ।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল অনুষ্ঠান পরিচালনা করবেন।

Facebook Comments Box
×

Posted ০৯:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com